Mamata Banerjee Attacked Commission: 'বার্নাল রেখে দিন! ভাষাটার অর্থ কী?' পোস্ট নিয়ে কমিশনকে পাল্টা খোঁচা মমতার - Bengali News | Mamata Banerjee Alleges Police Bias, Urges TMC to Keep Backup Booth Agents Ahead of Polls - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee Attacked Commission: ‘বার্নাল রেখে দিন! ভাষাটার অর্থ কী?’ পোস্ট নিয়ে কমিশনকে পাল্টা খোঁচা মমতার – Bengali News | Mamata Banerjee Alleges Police Bias, Urges TMC to Keep Backup Booth Agents Ahead of Polls

Spread the love

পিংলায় মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

পিংলা: ‘বার্নাল রেখে দিন, গরমে পুড়ে যাবেন…’ সোমবার পিংলার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে উঠে এল পুলিশ প্রশাসনের প্রতি তাঁর অনাস্থার প্রসঙ্গও। তাঁর কথায়, ‘পুলিশ এখন আর আমাদের নেই।’ তিনি বলেন, “ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। IC-OC-সহ সব পুলিশ অফিসারকে নির্দেশ পাঠানো হয়েছে। যাতে তৃণমূলের এজেন্টরা বুথকেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে।” সেখান থেকেই বিকল্প ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “একজনকে গ্রেফতার করলে, আরেকজনকে তৈরি রাখতে হবে। তিনি দায়িত্ব নেবেন। মা-বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবেন।”

এরপরই পোস্ট নিয়ে কমিশনকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “ভাষা ভাবুন,  বলছে বার্নল রেখে দিন, বোরোলিন রেখে দিন,  এত গরম পুড়ে যাবেন! এই সমস্ত সার্কুলার ব্যবহার করা হয়েছে। কথাটার অর্থ কী?” মমতার প্রশ্ন, “ভাষাটার অর্থ কী? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন। বিজেপিকে সাপোর্ট না করলে। কাল রায়গঞ্জে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে। তাঁকে চাপ দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন দেবে? আমাদের কি বন্ডেড লেবার পেয়েছে না কি?”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি তাদের  সোশ্যাল মিডিয়া পেজে আমির খান ও মাধুরী দীক্ষিতের বিখ্যাত গান ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে’ (হাম আপ হ্যায় কৌন সিনেমার) এই লাইনটি পোস্ট করে। ওপরে ক্যাপশনে ‘বার্নল’  ও ‘বোরোলিন’  তৈরি রাখার পরামর্শও দেয়। কমিশনের এই পোস্ট ঘিরে ভোটবঙ্গে ব্যাপক শোরগোল তৈরি হয়। এবার এই নিয়ে কমিশনকে খোঁচা দিয়ে ‘শব্দচয়ন’ নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতার চ্যালেঞ্জ, “হিম্মত থাকলে সরাসরি মানুষের সঙ্গে লড়াই করুন।”

এই নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “আসলে মুখ্যমন্ত্রী অজুহাত তৈরি করছেন। বাংলার প্রথম জনতার সরকার তৈরি হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *