কন্ডাক্টরদের জন্য নির্দেশিকা পরিবহণ দপ্তরের
পরিবহণ দপ্তর স্পষ্ট করে দিয়েছে, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (সিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউটিসি), ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউএসটিসি), নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনবিএসটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি)–র আওতায় চলা সব সরকারি বাসের কর্মীদের এই নিয়ম মানতে হবে। পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, ‘সবাই নিয়ম মানছেন কি না এবং সুরক্ষার ক্ষেত্রে কোনও ঘাটতি থাকছে কি না—তা জানার জন্যে সিনিয়র অফিসাররা বাসে সারপ্রাইজ ভিজিট করবেন।’