Aadhaar Card Update: আধার কার্ডে কতবার ঠিকানা বা মোবাইল নম্বর বদলানো যায়? জেনে নিন UIDAI-র নিয়ম | Aadhaar Card Update Rules: How Many Times Can You Change Address or Mobile Number? - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card Update: আধার কার্ডে কতবার ঠিকানা বা মোবাইল নম্বর বদলানো যায়? জেনে নিন UIDAI-র নিয়ম | Aadhaar Card Update Rules: How Many Times Can You Change Address or Mobile Number?

Spread the love

ফাইল চিত্র।Image Credit: Priyanka Parashar/Mint via Getty Images

নয়া দিল্লি: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) কেবল একটি পরিচয়পত্র নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন সিম কার্ড নেওয়া, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া-প্রত্যেকটি জরুরি কাজের জন্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। তাই আধার কার্ড সবসময় আপডেট রাখা চাই। নাহলে পরিষেবা আটকে যেতে পারে, বাধা পড়তে পারে দরকারি কাজে।

অনেক সময়ই মোবাইল নম্বর পরিবর্তন হয়। আবার নতুন কোনও শহরে স্থানান্তরিত হলে, আধার রেকর্ডে সেই তথ্যগুলি আপডেট করা বাধ্যতামূলক হয়ে পড়ে। তবে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে আধারে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা জন্মতারিখ ঠিক কতবার পরিবর্তন করা সম্ভব? সাধারণ মানুষের সুবিধার জন্য এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)।

কত বার ঠিকানা পরিবর্তন করা যায়? 

আধার কার্ডে থাকা ঠিকানা প্রয়োজন অনুযায়ী একাধিকবার আপডেট করা সম্ভব। এই কাজটি অনলাইনেই ‘myAadhaar’ পোর্টালের মাধ্যমে অত্যন্ত সহজে করে নেওয়া যায়। যাঁরা ভাড়াবাড়িতে থাকেন বা কাজের সূত্রে প্রায়ই শহর পরিবর্তন করতে হয়, তাঁদের ঠিকানা আপডেটের ক্ষেত্রে কোনও কঠোর সীমা নেই। তবে মনে রাখবেন, প্রতিবার ঠিকানা পরিবর্তনের জন্য নির্দিষ্ট ফি দিতে হয় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক দিন সময় লাগতে পারে।

মোবাইল নম্বর আপডেটের নিয়ম-

ঠিকানার মতোই আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটিও যতবার খুশি আপডেট করা যায়। এর জন্য আপনাকে নিকটবর্তী কোনও আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra) যেতে হবে। এছাড়া UIDAI-এর অফিশিয়াল আধার অ্যাপের মাধ্যমেও মোবাইল নম্বর আপডেট করার সুবিধা পাওয়া যায়। নতুন মোবাইল নম্বরটি দেওয়ার পর ওটিপি (OTP) ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। আপডেট সফলভাবে হয়ে গেলে আধার সংক্রান্ত সমস্ত অ্যালার্ট এবং নোটিফিকেশন আপনার নতুন মোবাইল নম্বরে আসতে শুরু করবে।

নাম এবং জন্মতারিখ পরিবর্তনের সীমা কত?

ইউআইডিএআই(UIDAI)-এর নিয়ম অনুযায়ী, আধার রেকর্ডে নিজের নাম সর্বোচ্চ দু’বার পরিবর্তন বা সংশোধন করা যায়। অন্যদিকে, লিঙ্গ (Gender) এবং জন্মতারিখ (Date of Birth) পরিবর্তনের সুযোগ পাওয়া যায় মাত্র একবারই। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপডেট করার সময় অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ কোনও ভুল তথ্য নথিভুক্ত হয়ে গেলে, ভবিষ্যতে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে।

আধার আপডেটের খরচ কত?

আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ বা জন্মতারিখ—যেকোনও একটি তথ্য আপডেট করার জন্য ৭৫ টাকা ফি নেওয়া হয়। যদি আগের মোবাইল নম্বর বন্ধ বা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলেও কোনও চিন্তা নেই। সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন নম্বরটি লিঙ্ক করতে পারেন। ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখা, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডে সবসময় নিজের বর্তমান মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট রাখার পরামর্শ দিচ্ছে ইউআইডিএআই (UIDAI)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *