হাতির হানায় ফসল নষ্ট হলে মেলে ডেসিবেল প্রতি ৬০ টাকা!
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম
চাষ করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাষিরা। কারণ, হাতি। চাষিদের অভিযোগ, হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে মাঠের ফসল। ফলে তাঁরা ক্ষতির মুখে পড়ছেন। কিন্তু বন দপ্তরের দাবি, ক্ষতিপূরণ দেওয়া হয় চাষিদের। কিন্তু তা কত? সেই বাম আমল থেকে চলে আসছে চাষের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়া হয় ডেসিবেল প্রতি ৬০ টাকা (দুই ডেসিবেলে এক কাঠা)। চাষিদের দাবি, তা দিয়ে না ঋণ শোধ হয়, না সংসার চলে। এ দিকে, এই টাকা পেতেও চাষিদের ছুটতে হয় পঞ্চায়েত, কর্মাধ্যক্ষ ও বন দপ্তরের অফিসে। যাতায়াতেও খরচ হয়। চাষিদের বহুদিনের দাবি, বাজারদর অনুযায়ী বাড়ানো হোক ক্ষতিপূরণের টাকা। কিন্তু এতদিন তা আর হয়নি। তবে সরকার বদলাতেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। ক্ষতিপূরণ বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনপাল (পশ্চিম চক্র) এস কুলান্ডাইভেল।