Purba Bardhaman: ‘রক্ত থেকেও দেয়নি’, মহিলার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পরিবার – Bengali News | A patient died after allegedly not getting blood in time in Purba Bardhaman
বর্ধমান: ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্ত না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম মধুমিতা নায়েক। বছর চৌত্রিশের ওই মহিলার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে পরিবার।
মৃত মহিলার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নবগ্রামে। অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় রক্ত না পাওয়ায় রবিবার সকালে মারা যান। পরিবার হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। একইসঙ্গে ব্লাড ব্যাঙ্কের অমানবিক আচরণকেও এই মৃত্যুর জন্য দায়ী করেছে।