বন্যায় হেলে গিয়েছিল বাড়ি, বিপদের বন্ধু শুভেন্দুকে 'কৃতজ্ঞতাপত্র' দিতে চান গণেশ - 24 Ghanta Bangla News
Home

বন্যায় হেলে গিয়েছিল বাড়ি, বিপদের বন্ধু শুভেন্দুকে ‘কৃতজ্ঞতাপত্র’ দিতে চান গণেশ

Spread the love

শুভেন্দুর দেওয়া টাকায় হরিয়ানার একটি সংস্থার সাহায্য নিয়ে বাড়ি মেরামত করেন গণেশ। মেরামতির পরে গত বছর অক্টোবরে গৃহপ্রবেশ করে ওই পরিবার। পারিবারিক বিপর্যয়ে পাশে থাকায় গণেশ শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতাপত্র লিখে স্মারক আকারে সেটি বাঁধিয়ে রাখেন বাড়িতে। যেখানে তিনি লিখেছেন, ‘আপনি আমাকে আত্মীয়ের সম্মান দিয়েছেন। আপনি আমার কাছে চিরকাল আত্মীয় হিসেবে থাকবেন, এই আশায় বাসা বাঁধছি। আপনি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী এই আশ্বাস রাখছি’। কৃতজ্ঞতা স্মারকটি শুভেন্দু অধিকারীর হাতে তখনই তুলে দিতে চেয়েছিলেন গণেশ। কিন্তু সুযোগ পাননি। তবে তাঁর আশা পূরণ হয়েছে। শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী। ‘আত্মীয়’ মুখ্যমন্ত্রীর হাতে স্মারক তুলে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান গণেশ। তাঁর কথায়, ‘সে দিন উনি আমাকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়েছিলেন, মাথার উপরে ছাদ করে দেবেন। বাড়ি মেরামত করে সেই বাড়িতেই এখন পরিবার নিয়ে আছি। কিন্তু শুভেন্দুবাবু আত্মীয়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। ওঁর ঋণ কোনও দিন শোধ করতে পারব না। উনি মুখ্যমন্ত্রী হওয়ায় খুব খুশি হয়েছি। তাই একবার দেখা করে ওঁর হাতে কৃতজ্ঞতা স্মারকটি তুলে দিতে চাই।’ গণেশের স্ত্রী পিয়ালী পানিগ্রাহী ভুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। সরকারে না থেকেও যে ভাবে সে দিন তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তা আমরা কোনওদিন ভুলব না। শুভেন্দুবাবু আমাদের বাড়িতে এসেছিলেন, এটা ভেবে গর্ববোধ করি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *