Suvendu Adhikari | নেতাজির নামে বিধায়ক সেবাকেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নাগরিকদের সুবিধায় প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিধায়কদের সেবাকেন্দ্র তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কদের সেবাকেন্দ্রগুলির নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র। এই কেন্দ্র চালাতে বিধায়ক পিছু মাসিক ৩০ হাজার টাকা দেওয়া হবে। অগস্ট মাস থেকে বিধায়কদের এই টাকা দেওয়া হবে। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘শর্ত না মানলে টাকা মিলবে না। স্পিকারকে এই বিষয়টি দেখতে হবে’।