ভোটের ফল প্রকাশের পর থেকে নেই প্রধান, পঞ্চায়েতের কাজ শিকেয় - 24 Ghanta Bangla News
Home

ভোটের ফল প্রকাশের পর থেকে নেই প্রধান, পঞ্চায়েতের কাজ শিকেয়

Spread the love

প্রধান রাজেশ মণ্ডল অফিসে না আসায় আটকে রয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধের কাজ-সহ নিকাশি নালা এবং জঙ্গল সাফাইয়ের করা কাজ। ফেব্রুয়ারি মাসে পঞ্চদশ অর্থ কমিশন প্রায় ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করে। সেই টাকায় নিকাশি নালা, কালভার্ট, সোলার ওয়াটার ট্যাঙ্ক-সহ প্রায় ১৫টি কাজের টেন্ডার করা হয়েছিল। কথা ছিল, বিধানসভা নির্বাচনের আগেই ওই কাজের ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, রাজেশ ওই সমস্ত ওয়ার্ক অর্ডার ঠিকাদারদের না দিয়ে নিজের হাতে রেখে দিয়েছেন। যে কারণে তিনি না আসায় ওই কাজগুলি আটকে আছে। পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা মঞ্জুরি ছেত্রী বলেন, ‘প্রধান না আসায় প্রচুর কাজ আটকে আছে। যার মধ্যে আমার বুথে সোলার ওয়াটার ট্যাঙ্কের কাজ রয়েছে। এখন ওই কাজ কবে হবে সেটাই বোঝা যাচ্ছে না।’ আর এক পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বলেন, ‘আমার এলাকায় নিকাশি নালার টেন্ডার হয়েছে। কিন্তু ওয়ার্ক অর্ডার না দেওয়ায় কাজ হচ্ছে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *