পৌনে ৮ কোটির জমি সওয়া কোটিতে: সোনা পাপ্পুর ‘সন্ত্রাস’ - 24 Ghanta Bangla News
Home

পৌনে ৮ কোটির জমি সওয়া কোটিতে: সোনা পাপ্পুর ‘সন্ত্রাস’

Spread the love

ইডি-র কৌঁসুলি ধীরজ ত্রিবেদী আদালতে দাবি করেন, সমাজবিরোধী সোনা পাপ্পু কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও প্রোমোটার জয় এস কামদারের হয়ে কাজ করতেন। ইডি-র বক্তব্য, সোনা পাপ্পু জোর করে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে খুব কম দামে জমি হাতিয়ে নিতেন, রিয়েল এস্টেট এবং স্থানীয় নির্মাণকাজে যুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করতেন। ইডি-র দাবি, নামে-বেনামে থাকা সোনা পাপ্পুর সম্পত্তির সংখ্যা প্রায় ৩০। সোনা পাপ্পুর আইনজীবী তীর্থঙ্কর রায়ের দাবি, ইডি যে চারটি মামলার ভিত্তিতে মামলা শুরু করেছে, তার একটির সঙ্গেও অবৈধ আয়ের সম্পর্ক নেই— সবই অশান্তির ঘটনা। আইনজীবীর বক্তব্য, সোনা পাপ্পুর বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবার ব্যবসাকে ছেলে রিয়েল এস্টেট প্রোমোটিংয়ের মাধ্যমে বাড়িয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *