Meta Mass Layoff: ভোর ৪টেয় এল Email, ঘুম ভেঙে ৮০০০ কর্মী জানলেন, চাকরিটা আর নেই! | Meta Mass Layoffs Shock Employees: 8,000 Workers Learn About Job Loss Through Early Morning Email - 24 Ghanta Bangla News
Home

Meta Mass Layoff: ভোর ৪টেয় এল Email, ঘুম ভেঙে ৮০০০ কর্মী জানলেন, চাকরিটা আর নেই! | Meta Mass Layoffs Shock Employees: 8,000 Workers Learn About Job Loss Through Early Morning Email

Spread the love

সান ফ্রান্সিসকো: ভোর ৪টেয় এল ইমেইল। ঘুম থেকে উঠে ইমেইল খুলতেই জানা গেল, চাকরিটা আর নেই! এমনটাই হল মেটা (Meta)-র কর্মীদের সঙ্গে। প্রায় আট হাজার কর্মীর চাকরি চলে গেল (Meta Layoff)। আরও সাত হাজার কর্মীর চাকরি ঝুঁকির মুখে। তাদের অন্য বিভাগে পাঠানো হচ্ছে।

জানা গিয়েছে, বিশ্বজুড়ে মেটা তাদের কর্মী ছাঁটাই করছে। এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে সিঙ্গাপুর থেকে। নতুন করে আট হাজার কর্মী ছাঁটাইয়ের জেরে বর্তমানে মোট ১৪ হাজার কর্মী ছাঁটাই করল ফেসবুকের মালিক সংস্থা।

কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রেও নতুন পদ্ধতি খুঁজে বের করেছে মার্ক জাকারবার্গের সংস্থা। যে আট হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তাদের আগে থেকেই ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হয়েছিল। ভোর ৪টের সময় ইমেইল পাঠিয়ে তাঁদের ছাঁটাইয়ের কথা জানানো হয়।

ওই আট হাজার কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি প্রায় আরও সাত হাজার কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর উদ্যোগে কাজ করতে পাঠানো হয়েছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু কর্মী ছাঁটাই নয়। নতুন কর্মী নিয়োগ না করার সিদ্ধান্তও নিয়েছে মেটা। প্রায় ছয় হাজার কর্মী নিয়োগ করার কথা ছিল। সেই শূন্যপদেও কর্মী নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

লে-অফ ট্রাকিং ওয়েবসাইট Layoffs.fyi-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১৪৪টি টেক কোম্পানি থেকে মোট ১ লক্ষ ১০ হাজার ২২৩ কর্মী ছাঁটাই করা হয়েছে। কৃত্রিম বুদ্ধমত্তার জেরে বহু সংস্থাতেই চাকরি যাচ্ছে। বিশেষ করে প্রভাবিত হচ্ছে টেক ইন্ডাস্ট্রি। বহু সংস্থাই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। সম্প্রতিই অ্যামাজন ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ওরাকেলও বিশ্ব জুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *