ফ্যাশন স্টার্ট-আপের জন্য বড় সুযোগ, শুরু হলো ‘পিচ টু গেট রিচ’ সিজ়ন ২-র রেজিস্ট্রেশন
প্রথম সিজ়নে অংশ নেওয়া একাধিক ব্র্যান্ড উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। লাভ কিকি, বানানা ক্লাব, ডিএমও ডট-এর মতো সংস্থাগুলি নতুন উচ্চতায় পৌঁছেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বেশি সংখ্যক উদ্যোক্তার খোঁজে FEF।
পোশাক, জুতো, অ্যাক্সেসরিজ, কৌচার, টেকসই ফ্যাশন, ডিরেক্ট-টু-কনজিউমার (D2C) ব্র্যান্ড এবং লাইফস্টাইল ভেঞ্চারের প্রতিষ্ঠাতারা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। যাঁদের ব্যবসায় নতুনত্ব রয়েছে এবং যাঁরা বড় পরিসরে নিজেদের ব্র্যান্ডকে নিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি বড় সুযোগ হতে পারে।