Shamik Bhattacharya: পালাবদলের পর সিঙ্গুরে শিল্প! নির্মলার দরবারে প্রস্তাব শমীকের | Bengal government pushes industrial revival shamik bhattacharya discusses investment plans with nirmala sitharaman - 24 Ghanta Bangla News
Home

Shamik Bhattacharya: পালাবদলের পর সিঙ্গুরে শিল্প! নির্মলার দরবারে প্রস্তাব শমীকের | Bengal government pushes industrial revival shamik bhattacharya discusses investment plans with nirmala sitharaman

Spread the love

কলকাতা ও নয়া দিল্লি : রাজ্যে এবার শিল্পের খরা কাটতে চলেছে?তৃণমূল সরকারের আমলে গত ১৫ বছর রাজ্যে শিল্প হয়নি বলে অভিযোগ তুলেছিলেন তৎকালীন বিরোধী দল বিজেপি(BJP)। তবে, এখন সেই বিজেপিই বাংলায় ক্ষমতায় রয়েছে। রাজ্যের নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। চাকরি, শিক্ষার মতো একাধিক ক্ষেত্র তো আছেই, শিল্পেও জোয়ার আসুক, চাইছে বাংলা। এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, তৃণমূল (TMC) কাজ না করলেও এই রাজ্য সরকার শিল্পপতিদের বিনিয়োগ করার সুযোগ তৈরি করে দেবে। ইতিমধ্যেই বাংলায় শিল্প (Bengal Industry) আনতে উদ্যোগ নিয়েছেন শমীক ভট্টাচার্য। রাজ্যে শিল্পতালুক তৈরি নিয়ে নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সঙ্গে কথাও বলেছেন।

কোথায় কোথায় শিল্প হতে পারে?

জানা গিয়েছে, রাজ্যে সুনির্দিষ্ট কয়েকটি জায়গায় শিল্পতালুক তৈরি করতে কেন্দ্রের সহযোগিতা চায় রাজ্য। ইতিমধ্যেই রাজ‍্যের কিছু জায়গা চিহ্নিত করেছে রাজ্য বিজেপি। সেই জায়গাগুলিতে কী কী শিল্পের সম্ভাবনা রয়েছে,তার খসড়াও প্রস্তুত করা হয়েছে। তালিকায় মোট ৫ জায়গার উল্লেখ করা হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছে সিঙ্গুর। কোথায় কোন শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখে নিন

  • অশোকনগর এবং রানাঘাটে- তেল উৎপাদন
  • পুরুলিয়া- রেয়ার আর্থ মিনেরেলস
  • ঝাড়গ্রাম – ম‍্যাঙ্গানিজ
  • সিঙ্গুর- আর্টিফিশিয়াল জুয়েলারি

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের তরফে এই তালিকা তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে। শীঘ্রই তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে।

নির্মলা-শমীকের বৈঠক

দিল্লিতে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টচার্য। প্রায় তিনদিন ধরে রাজধানীতে রয়েছেন। আজ সকালে নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। সূত্রের খবর, বাংলার অর্থনীতি নিয়ে রাজ্যের কী কী পদক্ষেপ করা উচিত এই মুহূর্তে সেই বিষয়েও কথা হয়েছে। এছাড়া বকেয়া নিয়েও কথা হয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা যে বকেয়া রয়েছে, তা তৃণমূল জমানায় পাওয়া যায়নি। সূত্রের খবর, বৈঠকে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রকে শোধরানোর চেষ্টা করা হচ্ছে। সেই বিষয়গুলি অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *