মেগা নিয়োগের প্রস্তুতি? দপ্তরে দপ্তরে শূন্যপদের হিসেব চেয়ে ৩ জুনের ডেডলাইন বাঁধল শুভেন্দুর সরকার
Big Breaking: সরকারি দপ্তরে কোথায় কত শূন্যপদ রয়েছে, তার তালিকা চাইল রাজ্য। ৩ জুনের মধ্যে ‘ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট’ চেয়েছে নবান্ন। সেই সংক্রান্ত একটি চিঠিও প্রকাশ করা হয়েছে। ওই চিঠি এই সময়ের হাতে এসেছে।
সেই চিঠিতে লেখা, প্রশাসনিক স্তর মজবুত করা এবং আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে একাধিক দপ্তরে ফাঁকা পড়ে থাকা পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চিঠিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সংখ্যায় শূন্যপদ রয়েছে। সেই কারণেই কোথায় কত শূন্যপদ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।