মা হওয়ার পর মারাত্মক অবসাদের শিকার পরিণীতি চোপড়া
পরিণীতি জানান, আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে, গর্ভাবস্থার নয় মাস কেটে যাওয়ার পর সন্তান জন্ম নিলেই বোধহয় মায়ের সব কষ্ট শেষ হয়ে যায়। কিন্তু আসল লড়াইটা যে তার পর থেকে শুরু হয়, তা নিয়ে কেউ কথা বলেন না। প্রসবের পরেও একজন মায়ের যে সমানভাবে চিকিৎসার, মানসিক যত্নের এবং পরিবারের পাশে থাকার প্রয়োজন রয়েছে, তা অত্যন্ত জোরালো ভাবে তুলে ধরেন তিনি।