ভারতের ‘এলাচের শহর’ কোনটি? - 24 Ghanta Bangla News
Home

ভারতের ‘এলাচের শহর’ কোনটি?

Spread the love

ভারতকে বলা হয় মশলার দেশ। আর সেই মশলার তালিকায় এলাচের রয়েছে বিশেষ জায়গা।

সুগন্ধ ও স্বাদের জন্য রান্না থেকে পানীয়—বিভিন্ন ক্ষেত্রে এলাচের ব্যবহার রয়েছে।

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বডিনায়াকানুর (Bodinayakanur) শহরকে ভারতের ‘Cardamom City’ বা ‘এলাচের শহর’ বলা হয়। কেন জানেন?

পশ্চিমঘাটের পাদদেশে অবস্থিত তামিলনাড়ুর থেনি জেলায় অবস্থিত এই শহরটি।

এলাচ চাষের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির কাছাকাছি হওয়ায় শহরটির বাণিজ্যিক গুরুত্বও যথেষ্ট।

পশ্চিমঘাট থেকে প্রচুর পরিমাণে এলাচ বডিনায়াকানুরে আসে। এখানে সেই এলাচ পরিষ্কার করা, শুকোনো, মান অনুযায়ী বাছাই এবং প্যাকেটজাত করার কাজ হয়।

এরপর দেশের বিভিন্ন প্রান্তের বাজারে এমনকী বিদেশেও এই এলাচ পাঠানো হয়।

এখানে ঠান্ডা আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, আর্দ্র মাটি এলাচ চাষের জন্য বেশ সহায়ক।

এলাচের ব্যবসা বডিনায়াকানুরের স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পরিবহণকর্মী এবং ছোট-বড় দোকানদার—প্রায় সবাই এই মশলার বাণিজ্যের উপর নির্ভরশীল।

তাই শুধু এলাচ উৎপাদনের জন্য নয়, সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বাছাই এবং এলাচের উন্নত মানের জন্যও বডিনায়াকানুর ‘ভারতের এলাচের শহর’ নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *