Recipe tips: সরষে বাটার সময় জাস্ট এটা ফেলে দিন, কখনই তেঁতো হবে না | How to make mustard paste at home - 24 Ghanta Bangla News
Home

Recipe tips: সরষে বাটার সময় জাস্ট এটা ফেলে দিন, কখনই তেঁতো হবে না | How to make mustard paste at home

Spread the love

সরষে ইলিশ, সরষে পাবদা কিংবা সরষে-পোস্ত, নাম শুনলেই জিভে জল আসে না, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। কিন্তু অনেক সময়ই সাধের এই রান্না মস্ত বড় ট্র্যাজেডিতে পরিণত হয়, যখন সরষে তেঁতো স্বাদের কারণে পুরো পদটাই মুখে তোলার অযোগ্য হয়ে যায়। সরষে তেঁতো হয়ে গেলে রান্নার সমস্ত খাটনি আর দামি মাছ— দুই-ই জলে যায়।

অনেকে মনে করেন সরষে বেশিক্ষণ বাটলে বা মিক্সিতে বাটলে তেঁতো হয়ে যায়। তবে রান্নার বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। সরষে বাটার সময় জাস্ট একটা বা দুটো সহজ জিনিস মিক্সিতে বা শিলনোড়ায় ফেলে দিলেই এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন সেই ম্যাজিক ট্রিকস।

সরষে বাটার সময় মূলত দুটি জিনিস ম্যাজিকের মতো কাজ করে। আপনার হাতের কাছে যা আছে, তার মধ্যেই বেছে নিতে পারেন,

১. কাঁচালঙ্কা এবং এক চিমটে নুন: এটি সবচেয়ে পুরনো এবং কার্যকরী ঘরোয়া উপায়। সরষে যখন মিক্সিতে বা শিলনোড়ায় বাটবেন, তখন শুকনো সর্ষের সঙ্গে ১টি বা ২টি কাঁচালঙ্কা এবং সামান্য একটু নুন ফেলে দিন। নুন এবং কাঁচালঙ্কার প্রাকৃতিক উপাদান সর্ষের ভেতরের তিতকুটে রাসায়নিক বিক্রিয়াকে আটকে দেয়, ফলে সরষের ঝাঁঝ বজায় থাকে কিন্তু তেঁতো ভাব উধাও হয়।

২. বরফের টুকরো: আজকাল শিলনোড়ার বদলে মিক্সিতেই মশলা বাটার চল বেশি। কিন্তু মিক্সি যখন ঘোরে, তখন তার ব্লেডের ঘর্ষণে ভেতরে তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত গরমের চোটেই সর্ষের এনজাইম নষ্ট হয়ে তা তেঁতো হয়ে যায়। তাই সর্ষে বাটার সময় সাধারণ জলের বদলে মিক্সির জারে ১-২টি বরফের টুকরো ফেলে দিন। ঠান্ডা তাপমাত্রার কারণে সরষে একদম ফ্রেশ থাকবে এবং এক ফোঁটাও তেঁতো হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *