ফ্রিতে iPhone বিলির ঘোষণা পাঞ্জাবের ইনফ্লুয়েন্সারের, শুধু লিখতে হবে ‘জয় মাতাদি’
সোশ্যাল মিডিয়ায় রাকেশ ‘রাজা ডি কিং’ নামে পরিচিত। মাঝে মধ্যেই অদ্ভুত সব কর্মসূচি নেন তিনি। মাস কয়েক আগে বিনামূল্যে পেট্রল বিলি করে হইচই ফেলে দিয়েছিলেন। এ বার নিয়েছেন আইফোন বিলি কর্মসূচি। নাম দিয়েছেন, ‘iPhone লঙ্গর।’ তবে iPhone18 Pro নয়, তিনি জানিয়েছেন, iPhone17 এবং তার পরের মডেলই হাজার জনের হাতে তুলে দেবেন তিনি। আর সেটাও সম্পূর্ণ ফ্রিতে।