চেন্নাইয়িন এফসি অতীত, ইমরান খানকে দলে নিয়ে শক্তি বাড়াল ওডিশা - 24 Ghanta Bangla News
Home

চেন্নাইয়িন এফসি অতীত, ইমরান খানকে দলে নিয়ে শক্তি বাড়াল ওডিশা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু বছরে ছন্দে নেই ওডিশা এফসি (Odisha FC)। একের পর এক সর্বভারতীয় টুর্নামেন্টে ধাক্কা খেয়েছে এই ফুটবল ক্লাব। সেইসব এখন‌ অতীত।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কিছু বছরে ছন্দে নেই ওডিশা এফসি (Odisha FC)। একের পর এক সর্বভারতীয় টুর্নামেন্টে ধাক্কা খেয়েছে এই ফুটবল ক্লাব। সেইসব এখন‌ অতীত। নয়া মরসুমের কথা ভেবে বহু আগে থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছিল দল গুলি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী বহু আগে থেকেই দেশি ও বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা শুরু করে ছিল অধিকাংশ ফুটবল ক্লাব। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে ছিল না ওডিশা এফসি। দুই প্রধানের পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেড ও অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি ও সক্রিয় ছিল ব্যাপকভাবে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে দাপুটে ভারতীয় মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেজকে দলে টেনে চমকে দিয়েছিল দক্ষিণের এই দলটি। চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছিল কলকাতা ময়দানের এক প্রধান। তবে পরবর্তীতে সেই সম্ভবনা কমে আসে অনেকটাই। শেষ পর্যন্ত যোগদান করেন দক্ষিণের এই দলে। এবার এই নয়া দলে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ থাকবে তাঁর। পাশাপাশি এবার এক আফ্রিকান ডিফেন্ডারকে ও দলে টেনেছে ম্যানেজমেন্ট।

তিনি ইমানুয়েল মানিশিমওয়ে। তবে এসবের মাঝেই এবার চেন্নাইয়িন এফসির এক উইঙ্গারকে দলে টানল ওডিশা দল। ইমরান খান। গতবার দলের জার্সিতে গোল ও পেয়েছিলেন মনিপুরের এই ফুটবলার। নেরোকা থেকে শুরু করে পরবর্তীতে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি এফসি গোয়া ও মোহনবাগানের মতো দলে ও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates

Advertisements


   


   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *