Ayushman Bharat Scheme in West Bengal: জুলাই মাস থেকে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, কারা এই সুবিধা থেকে বাদ পড়বেন? | WB CM Suvendu Adhikari Announces Ayushman Bharat Scheme to begin in West Bengal From July, Who Will Not Get the Card? - 24 Ghanta Bangla News
Home

Ayushman Bharat Scheme in West Bengal: জুলাই মাস থেকে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, কারা এই সুবিধা থেকে বাদ পড়বেন? | WB CM Suvendu Adhikari Announces Ayushman Bharat Scheme to begin in West Bengal From July, Who Will Not Get the Card?

Spread the love

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন?Image Credit: TV9 বাংলা

কলকাতা: সুখবর। বাকি রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। আজ, শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন যে আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের জন্য ৯৭৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে কী শর্ত পূরণ করতে হবে? কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রথমে ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধা দেওয়া হবে। যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আগামী জুলাই মাস থেকে রাজ্যের মানুষদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে।

 আয়ুষ্মান ভারত প্রকল্প-

আয়ুষ্মান ভারত হল কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা অবধি চিকিৎসার খরচ পাওয়া যায়। ২০১৮ সাল থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। মূলত গরিব, নিম্ন আয়ের পরিবারের জন্য এই চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন?

  • যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
  • যারা এক কামরার ঘরে থাকেন বা কাঁচা বাড়িতে থাকেন, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
  • বিশেষভাবে সক্ষম, তফশিলি জাতি/জনজাতি (SC/ST)-রা এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
  • ৭০ বছর বা তার ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এক্ষেত্রে আয়ের কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি।

কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

  • যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি, তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না।
  • যাদের বাইক বা গাড়ি রয়েছে, তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।
  • যাদের মাছ ধরার নৌকা রয়েছে, সেই পরিবারও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *