ঢাকার পরে নৃশংসতা চট্টগ্রামে, শিশুধর্ষণ-খুনে ফুঁসছে বাংলাদেশ
গত দু’সপ্তাহে বাংলাদেশে ধর্ষণের পর অন্তত চার জন শিশু খুনের শিকার হয়েছেন। জানুয়ারি থেকে এপ্রিল, চার মাসে ধর্ষণের শিকার হয়েছে ১১৮ জন কন্যাশিশু। গত ১৬ মে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক আত্মীয় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ১০ বছরের আর এক শিশুকে। সাম্প্রতিক পাঁচটি ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ধর্ষণ ও খুনে শিশুদের প্রতিবেশী, নিকটাত্মীয় বা ঘনিষ্ঠরা জড়িত। মানবাধিকার কর্মীদের মতে, গত দু’ বছর ধরে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন নৃশংস ঘটনা বেড়ে চলেছে।