আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে বাণিজ্য-প্রতিরক্ষা নিয়ে আলোচনা, কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?
শনিবার দিল্লির সেবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং ‘কোয়াড’ (QUAD) অংশীদারিত্ব-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্যেই এই বৈঠক বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।