গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন শামস ইকবালের, কোর্টে নাটকীয় মোড়…
গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কলকাতার প্রাক্তন কাউন্সিলার শামস ইকবাল। তোলাবাজি, অস্ত্র আইনে মামলা হয় শামসের নামে। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই এই মামলা নয়া মোড় নেয়। কোর্টে গিয়ে মামলা প্রত্যাহার করে নেন অভিযোগকারী। তাঁর আইনজীবীর তরফে জানানো হয়, অভিযোগকারীর সঙ্গে শামস ইকবালের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তার জন্য অভিযোগ জানান। নিজেদের মধ্যে সমঝোতা করে সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।
সবিস্তার আসছে