হাসপাতালে দর্শনা, এখন কেমন আছেন অভিনেত্রী, জানালেন সৌরভ | Darshana Banik has been hospitalised - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে দর্শনা, এখন কেমন আছেন অভিনেত্রী, জানালেন সৌরভ | Darshana Banik has been hospitalised

Spread the love

বৃহস্পতিবার হঠাত্‍ শরীর খারাপ হয় অভিনেত্রী দর্শনা বণিকের। তাঁকে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তখনই। পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। শুক্রবার অভিনেতা সৌরভ দাস TV9 বাংলাকে জানালেন, ”দর্শনা এখন ভালো আছে। হাসপাতালে ওঁর চিকিত্‍সা হয়েছে। আগামিকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবে দর্শনা। কয়েকদিন আগে আমার মায়ের একটা অস্ত্রোপচার হয় হাসপাতালে। এরই মধ্যে আবার দর্শনার শরীর খারাপ হল। তাই কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো।”

দর্শনা বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ছবির শুটিংয়ের পাশাপাশি তাঁকে ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে দেখা যায়। বাংলার বিভিন্ন জেলায় যেমন তিনি পৌঁছে যান, তেমন শহরের নানা প্রান্তে যেতে হয়। এই তিনদিন সেসব কাজ করতে পারেননি অভিনেত্রী।

সৌরভ দাস বিভিন্ন শো এবং শুটিংয়ের কাজে যেমন ব্যস্ত থাকেন, তেমনই জুন মাসে যিশু সেনগুপ্ত আর সৌরভ দাসের প্রযোজনা সংস্থার ছবি ‘অভিমান’ মুক্তি পাবে। সেই ছবিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। এই ছবি পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেই ছবি মুক্তির বিভিন্ন বিষয় পরিকল্পনা করার জন্য এই মুহূর্তে বেশ ব্যস্ততা রয়েছে সৌরভের। প্রসঙ্গত সৌরভ আর দর্শনা অভিনীত ‘গোর্কির মা’ মুক্তি পেয়েছে ২২মে।

TV9 বাংলাকে দর্শনাও জানালেন, ”ভালো আছি। সুস্থ হয়ে উঠছি আস্তে-আস্তে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *