পুনেতে পদার্থবিজ্ঞানের এক বিশেষজ্ঞকে গ্রেপ্তার করল CBI
‘সর্ষের মধ্যেই ভূত’!
CBI-এর মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ, NTA-ই মণীষা হাভালদারকে এই নিট পরীক্ষায় একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। সেই সূত্রে ফিজিক্সের প্রশ্নপত্র এসেছিল তাঁর হাতে। অভিযোগ, গত এপ্রিল মাসেই তিনি এই প্রশ্নপত্রের বেশ কিছু অংশ মণীষা মান্ধারে নামে এই ঘটনায় আর এক অভিযুক্তকে দিয়েছিলেন। তদন্তকারীরা মিলিয়ে দেখেছেন, হাভালদারের যে প্রশ্নগুলি ফাঁস করেছিলেন, তার সঙ্গে মূল পরীক্ষার ফিজিক্সের প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। অর্থাৎ, আরও একবার দেখা যাচ্ছে এই প্রশ্নফাঁস কাণ্ডের পিছনে পরীক্ষক বা বিশেষজ্ঞদেরই অনৈতিক যোগসাজশ রয়েছে।