Mohun Bagan: ইতিহাস, আইএসএলে প্রথম বার মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড মোহনবাগানের - Bengali News | Mohun Bagan Super Giant vs Mumbai City FC VYBK in Kolkata ISL Match Report - 24 Ghanta Bangla News
Home

Mohun Bagan: ইতিহাস, আইএসএলে প্রথম বার মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড মোহনবাগানের – Bengali News | Mohun Bagan Super Giant vs Mumbai City FC VYBK in Kolkata ISL Match Report

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বার লিগ শিল্ড জয় মোহনবাগান। তেমনই ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম বার মুম্বই সিটি এফসিকে হারাল মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হল ইতিহাস। গর্বের ইতিহাস। অবিশ্বাস্য একটা মুহূর্ত। গত বারের আইএসএল চ্য়াম্পিয়ন মোহনবাগান। যদিও গত বার লিগ শিল্ড অধরাই ছিল। এ বারও প্রবল চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে মোহনবাগান। লিগ শিল্ডের জন্য লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারাতেই হত।

মোহনবাগানের কাছে ঘরের মাঠে এই ম্যাচের গুরুত্ব কতটা ছিল, এ আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা প্লেয়ারই মন থেকে চাইছিলেন। পরিশ্রমের ফলও মিলল। আইএসএলে এ বার মাঝ পথে খেই হারিয়েছিল মোহনবাগান। ইংরেজি বছরের শুরুতেই কোচ বদলও হয়। দায়িত্ব দেওয়া হয় আন্তোনিও লোপেজ হাবাসকে। তাঁর হাতে দল পড়তেই আবারও সেই আগ্রাসী মোহনবাগানকে খুঁজে পাওয়া যায়। যার পুরস্কার এই লিগ শিল্ড জয়।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *