‘প্রেমিকার’ মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ, গ্রেপ্তার যুবক - 24 Ghanta Bangla News
Home

‘প্রেমিকার’ মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ, গ্রেপ্তার যুবক

Spread the love

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শ্রীরাম ভাদু সাভনের (Shriram Vadhu Savner)। বছর ২০-র শ্রীরাম মধ্যপ্রদেশের বায়তুলের বাসিন্দা। পুনের একটি হোটেলে শ্যেফ (Chef) হিসেবে কাজ করতেন তিনি। তরুণী এবং বন্ধুও কাজ করেন হোটেলে। গত ২০ তারিখ (বুধবার) কাজ শেষ করে তাঁরা এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই রাস্তার তাঁদের পথ আটকান শ্রীরাম। কথা কাটাকাটির পরেই ওই তরুণী এবং তাঁর পুরুষ সঙ্গীর দিকে অ্যাসিড ছোড়েন শ্রীরাম। পুনের তাড়িওয়ালা রোডে এই ঘটনা ঘটে। এর পরেই কর্নাটকের হুবলি এলাকায় পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার সেখান থেকেই শ্রীরামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুনের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সুদর্শন গায়কোয়াড়। RPF-র সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *