শেখ হাসিনাকে ফেরত চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা সম্প্রতি ভারতের একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁর বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন। এর পরেই বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিনের কথায়, ‘আমরা তো তাঁকে (শেখ হাসিনা) আইনিভাবেই ফেরত চাই, তাই বিদেশ মন্ত্রকের মাধ্যমে অনুরোধ করেছি ভারতকে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, ‘আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়ে ফিরব।’