কিছুতেই মিটছে না অর্থকষ্ট? একটা রুপোর চেন করতে পারেন কামাল, জানুন কী ভাবে?
রাগ কমে, বাড়ে আত্মবিশ্বাস
মহিলাদের জন্য রুপোর চেন বিশেষ শুভ বলে ধরা হয়। প্রচলিত বিশ্বাস, এটি আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মনকে শান্ত রাখে। অনেক মহিলাই মনে করেন, রুপো ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সহায়ক। পুরুষদের ক্ষেত্রেও রুপোর নানা উপকারিতা দেখা যায়। রুপো পরলে রাগ কমে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর্থিক উন্নতিতে সাহায্য করে বলে বিশ্বাস।
সবসময় সবার জন্য শুভ নাও হতে পারে
আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও রুপোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু হিসেবে দেখা হয়। ধ্যান বা সাধনার সময় রুপো পরা শুভ বলে মনে করা হয়, কারণ এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং একাগ্রতা বজায় থাকে। কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রুপো নেতিবাচক শক্তি থেকেও সুরক্ষা দেয়। তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রুপো সব মানুষের জন্য সমান উপকারী নয়। কারও কোষ্ঠীতে গ্রহের অবস্থান অনুকূল না হলে এর বিপরীত প্রভাবও পড়তে পারে। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রুপো ধারণ না করার কথাও বলা হয়।
রুপোর চেন পরার নিয়ম
জ্যোতিষ মতে সোমবার ও শুক্রবার রুপোর চেন পরার জন্য শুভ দিন। অনেকেই গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে রুপো ধারণ করেন। পাশাপাশি চাঁদ বা শুক্রের মন্ত্র জপ করারও চল রয়েছে। নিয়মিত রুপোর চেন পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যাতে তার উজ্জ্বলতা ও ইতিবাচক শক্তি বজায় থাকে।