আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অদিতি মুন্সি, তারঁ স্বামী দেবরাজ - 24 Ghanta Bangla News
Home

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অদিতি মুন্সি, তারঁ স্বামী দেবরাজ

Spread the love

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে এবার গ্রেফতারির চরম আশঙ্কা …

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে এবার গ্রেফতারির চরম আশঙ্কা প্রকাশ করে সস্ত্রীক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়িকা তথা বিশিষ্ট সংগীতশিল্পী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। আয়বহির্ভূত সম্পত্তি এবং নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় (Affidavit) সঠিক আয় না দেখানোর গুরুতর অভিযোগে বৃহস্পতিবার হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানালেন এই হাই-প্রোফাইল দম্পতি। (Aditi Munshi Debraj Chakraborty seeks anticipatory bail )

বৃহস্পতিবার অদিতি ও দেবরাজের আইনজীবী আয়বহির্ভূত সম্পত্তির মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবারই এই হাই-ভোল্টেজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

দলের আস্থা হারাতেই একের পর এক ধাক্কা

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর আসন থেকে তৃণমূলের তারকা প্রার্থী হয়ে তৎকালীন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে প্রায় ২৫ হাজার ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন অদিতি মুন্সি। রাজনৈতিক মহলে চর্চা ছিল, অদিতির এই জয়ের নেপথ্যে মূল কারিগর ছিলেন তাঁর স্বামী তথা বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও দল অদিতির ওপর ভরসা রাখলেও, এবার আর বৈতরণী পার হতে পারেননি তিনি। বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির কাছে পরাজিত হন অদিতি। আর ক্ষমতা হারানোর পরেই এবার আইনি বিপাকে জড়ালেন এই দম্পতি।

‘ডান হাত’ গ্রেফতার হতেই বাড়ল অস্বস্তি

অদিতি-দেবরাজের এই গ্রেফতারির আশঙ্কার নেপথ্যে গত মঙ্গলবার পুলিশের একটি বড়সড় পদক্ষেপ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত ৪ মে বিধানসভা ভোটের গণনার দিন বিজেপির বিজয় মিছিলে হামলার অভিযোগে পুলিশ গ্রেফতার করে অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে, যাকে দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বা ‘ডান হাত’ বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরী। ঘনিষ্ঠরা একে একে শ্রীঘরে যেতেই এবার নিজেদের আইনি রক্ষাকবচ নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠলেন দেবরাজ ও অদিতি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *