Woman Physically Abused: খাস কলকাতায় ফাঁকা ঘরে ঢুকে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, আটক নাবালক – Bengali News | Patuli Woman Harassment: 20 Years Old Woman Was Physically Harassed By 17 years Old Minor Boy
কলকাতা: একদিকে যখন নারী নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা ওয়াক আউট করছে বিজেপি। ঠিক সেই সময় উঠে এল আরও একটি নারী নির্যাতনের খবর। খাস কলকাতায় এক যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক নাবালক।
পুলিশ সূত্রে খবর, পাটুলি থানার অন্তর্গত একটি এলাকায় বছর কুড়ির এক যুবতীকে তাঁর বাড়িতে ঢুকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় ওই যুবতীর বাড়িতে কেউ ছিল না বলে খবর। ঘটনায় পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এরপরই যৌথ তদন্তে নামে পাটুলি থানা ও পাটুলি মহিলা থানার আধিকারিকরা। জানা যাচ্ছে, তদন্তে নেমে অভিযোগকারিনী মহিলার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক। তার বয়স সতেরো। তাকে আজ জুভিনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন নাবালক সঙ্গে ওই যুবতী পূর্ব পরিচিত কি না। ধর্ষণের অভিযোগেরই বা কতটা সত্যতা রয়ছে তাও খতিয়ে দেখছে পুলিশ।