চেন্নাইকে উড়িয়ে টপ টু-তে গুজরাত, প্লে-অফ থেকে বিদায় CSK - 24 Ghanta Bangla News
Home

চেন্নাইকে উড়িয়ে টপ টু-তে গুজরাত, প্লে-অফ থেকে বিদায় CSK

Spread the love

সাই সুদর্শন, গিল ও বাটলারের ব্যাটিং ঝড়ের পর সিরাজ-রশিদ-রাবাডার বোলিং দাপটে চেন্নাইকে হারাল গুজরাত।

Kolkata, May 21: লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী গুজরাতের মুখোমুখি হয়েছিল চেন্নাই। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটে ও বলে দাপট দেখিয়ে এই ম্যাচটি জিতে নিল শুভমন গিলের দল। ১৪ ওভারেই প্রতিপক্ষের সবকটি উইকেট ফেলে ৮৯ রানে ম্যাচটি পকেটে পুরেছে গুজরাত। এর সঙ্গেই তারা উঠে গেল ‘টপ টু’-তে। আর চেন্নাইয়ের অভিযান এখানেই শেষ হল।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান করে। দলের সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন। তাঁর ৫৩ বলে ৭টি চার ও ৪টি ছক্কা সহ ৮৪ রানের ইনিংস সকলকে স্তম্ভিত করে দেয়। অধিনায়ক শুভমন গিলও একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। ৩৭ বলে ৬৪ রান যোগ করেন তিনি। জস বাটলার ২৭ বলে ৫৭ রানের ঝোড়ো ব্যাটিং করেন। ওয়াশিংটন সুন্দর যোগ করেন ৭ রান।

জবাবে রান তাড়া করতে এসে ০ রানেই উইকেট হারিয়ে বসে চেন্নাই শিবির। চেন্নাইয়ের একের পর এক উইকেট ফেলতে থাকে গুজরাতের বোলাররা। শেষের দিকে শিবম দুবে হাল ধরার চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে। এরপরেও একাধিক উইকেট পড়তে থাকে হলুদ শিবিরে। ব্যাট হাতে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি চেন্নাই।

এদিন ব্যাটিং-এর পাশাপাশি বোলিংয়েও ঝড় তোলে গুজরাতের ক্রিকেটাররা। ইনিংস শুরুর প্রথম বলেই সঞ্জু স্যামসনকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় গুজরাত। ৩টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রশিদ খান, কাগিসো রাবাডা। পক্ষান্তরে, বোলিংয়েও আজ বিশেষ কিছু করতে পারেনি সিএসকে। একটি করে উইকেট নেন মুকেশ চৌধুরী, স্পেন্সর জনসন, আনশুল কম্বোজ। গুরুত্বপূর্ণ ম্যাচে নিষ্ক্রিয় ছিল বাকিরা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *