IND vs ENG: একই প্রান্তে দুই ব্যাটার! জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট অশ্বিন – Bengali News | Ravichandran Ashwin run out, big mix up with Ravindra Jadeja and Ashwin during India vs England 1st Test
একই প্রান্তে দুই ব্যাটার! জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট অশ্বিনImage Credit source: X
কলকাতা: দেশের দুই তারকা অলরাউন্ডার ক্রিজে… ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই ভাবতে শুরু করেছিলেন দু’জনই অপরাজিত থেকে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনটা শেষ করবেন। কিন্তু কোথায় কী! একটা ভুল বোঝাবুঝিতে সব শেষ। কথা হচ্ছে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। উপ্পলে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দু’টো সেশন শেষ হয় ৫ উইকেটে ৩০৯ রানে। চা বিরতিতে ৪৫ রানে অপরাজিত ছিলেন জাডেজা এবং ৯* রানে ছিলেন ভরত। ৮৮.২ ওভারে এরপর জো রুট এসে তুনে নেন ভরতের (৪১) উইকেট। হাফসেঞ্চুরি মিস করে ফেরেন তিনি। এরপর নামেন অশ্বিন। ভাবা হচ্ছিল জাডেজার সঙ্গে জমাট জুটি বাঁধবেন। কিন্তু মাত্র ১ রান করেই তাঁকে মাঠ ছাড়তে হল।
বিস্তারিত আসছে…