আফগানদের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই - 24 Ghanta Bangla News
Home

আফগানদের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই

Spread the love

ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল BCCI। শুভমন গিল অধিনায়ক, সহ-অধিনায়কত্বে বদল ও নতুন মুখে চমক।

Kolkata, May 19: আগামী জুনেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। তাই আজ, মঙ্গলবার (১৯ মে) গুয়াহাটিতে বৈঠকে বসেছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেখানে সিদ্ধান্ত নিয়ে একগুচ্ছ পরিবর্তনকে ঘোষিত হয়েছে দুটি ইন্ডিয়ান স্কোয়াড।

আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজ অনুষ্ঠিত হবে ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে। তার আগে মুল্লানপুরে ৬ জুন একমাত্র টেস্টে অংশ নেবে ভারত। তার আগেই ওয়ানডে ও টেস্ট-এর জন্য দুটি স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। দুই দলেরই অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।

পাশাপাশি একগুচ্ছ পরিবর্তন করা হয়েছে দলে। সহ-অধিনায়কের দায়িত্ব থেকে ঋষভ পন্থকে সরানোর গুঞ্জন আগেই শুরু হয়েছিল। তাই হল। তাঁর বদলে ওয়ানডে দলে শ্রেয়স আয়ার এবং টেস্টে কে এল রাহুল সহ-অধিনায়কত্ব করবেন। এছাড়া দলে প্রথমবার জায়গা পেলেন গুজরাত টাইটান্স-এর মানব সুতার ও গুরনুর ব্রার। নতুন মুখ হিসেবে দেখা যাবে প্রিন্স যাদবকে।

এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে অনেক তারকা ক্রিকেটারকে। উভয় স্কোয়াডেই নাম নেই ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ’র। নেই অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজাও। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার নাম রয়েছে। কিন্তু সেখানেও শর্ত রয়েছে। মেডিক্যালে ফিট প্রমাণিত হলেই এই দুই তারকা খেলোয়াড় দলে যোগ দিতে পারবেন।

ভারতের টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পড়িক্কল, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।

ভারতের ওয়ান ডে দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, প্রিন্স যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *