নিউ ইয়র্কে দাদু অমিতাভের নাম ভাঙিয়ে এ কী করেছিলেন অগস্ত্য? – Bengali News | Amitabh Bachchan reveals what his grandson did in new York
দ্য আর্চিস ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রেখেছেন অগস্ত্য নন্দা। তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন অমিতাভ বচ্চনের নাতি। বিগ বি কন্যা শ্বেতা বচ্চনের ছেলে। তাই অভিনেতা হওয়ার আগে থেকে লাইমলাইটে তিনি। তাই তাঁদের সিনেমায় অভিনয় নিয়ে আলোচনাও কম হয়নি। তবে অগস্ত্যর সব সাক্ষাত্কার শুনে অনেকেই প্রশংসা করেছেন অনেকে।
কিন্তু জানেন কি সিনেমায় যোগ দেওয়ার আগে আর পাঁচ জন সাধারণের মতোই ছিলেন অগস্ত্য। তাই তো নিউ ইয়র্কে পড়াশোনা করতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলেন শুনলে বিস্মিত হবেন অনেকেই। দাদু অমিতাভের নাম ভাঙিয়ে সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করতেন অগস্ত্য। এ কথা নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন বিগবি। সম্প্রতি কৌন বনেগা ক্রোড় পতির মঞ্চে নাতি অগস্ত্যকে নিয়ে যা মন্তব্য করেন বিগ বি শুনলে সত্যিই চমকে যাবেন।
বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে পড়তে গিয়েছিলেন অগস্ত্য। সেখানে একটি ভারতীয় রেস্তরাঁয় মাঝে মাঝেই খেতে যেতেন অগস্ত্য। আর সেখানে খেতে গিয়ে অগস্ত্য লক্ষ্য করে যে সেই রেস্তরাঁয় একটি পদের নাম অমিতাভ বচ্চন। তখন তিনি এক কর্মচারীকে সেই পদের বিষয়ে প্রশ্ন করেন। তার পর সেই খাবারটি খেয়ে অগস্ত্য তাঁদের জানান যে অমিতাভ তাঁর দাদু হয়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। তার পর ছবি দেখে বিশ্বাস করে। সেখানে টানা দুবছর বিনা পয়সায় খাবার খেয়েছিলন অগস্ত্য। অভিনেতা হিসাবে যদিও তাঁর এখনও অনেকটা পথ চলা বাকি।