চন্দ্রনাথ রথ খুনের তদন্তে CBI-এর জালে আরও এক সন্দেহভাজন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও এক সাফল্য CBI-এর। মঙ্গলবার বিনয় রাই নামে আরও এক ব্যক্তি ধরা পড়ল তাদের জালে। তাকে বারাণসী থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে।