চিকেন্স নেকের নিরাপত্তায় ৬ রাস্তার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাকে
এই সময়, শিলিগুড়ি: রাজ্যে সরকার বদলাতেই বড় পদক্ষেপ। ‘চিকেন্স নেক’ বলে পরিচিত শিলিগুড়ি করিডরকে নিশ্ছিদ্র করতে এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এ বার উত্তরবঙ্গের চিন, নেপাল এবং বাংলাদেশ সীমান্তবর্তী জাতীয় সড়কগুলি দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের হাত থেকে চলে গেল কেন্দ্রের জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচআইডিসিএল) এবং জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) কাছে। তালিকায় রয়েছে ছ’টি রাস্তা। ৩১, ৩৩ এবং ১০ নম্বর জাতীয় সড়ক যেমন রয়েছে, তেমনই রয়েছে সেবক করোনেশন সেতুর ও পারে ৩১৭-এ এবং ৭১৭নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে দার্জিলিং শহর পর্যন্ত ১১০ নম্বর জাতীয় সড়কও রয়েছে এই তালিকায়।