BSF: জড়ো হতে শুরু করেছে বাংলাদেশিরা, BGB-র সঙ্গে বৈঠক BSF-র, কী হচ্ছে সীমান্তে? - Bengali News | BSF: Bangladeshi People creating Chaos in India Bangladesh Border Sukdebpur - 24 Ghanta Bangla News
Home

BSF: জড়ো হতে শুরু করেছে বাংলাদেশিরা, BGB-র সঙ্গে বৈঠক BSF-র, কী হচ্ছে সীমান্তে? – Bengali News | BSF: Bangladeshi People creating Chaos in India Bangladesh Border Sukdebpur

Spread the love

শুকদেবপুর সীমান্তে কী হচ্ছে?Image Credit source: Tv9 Bangla

মালদহ: আবার সেই শুকদেবপুর। ফের উত্তেজনা সেখানে। এর আগে কাঁটাতার লাগানোকে নিয়ে অশান্তি পাকিয়েছিল বিজিবি। এবার এলাকাবাসীর দাবি, কাঁটাতারবিহীন যে সকল এলাকা রয়েছে সেখানে বাংলাদেশি কট্টরপন্থীরা জড়ো হতে শুরু করেছে।

এলাকাবাসীর দাবি, কাঁটাতারের ওপাড়ে প্রায় ১৫০-গজের মধ্যে ভারতীয় যে জমি রয়েছে, সেখান থেকে ফসল কেটে পালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতী। লুঠ করছে জমিতে জল দেওয়ার মেশিন। পরে বিএসএফ-কে জানাতে এক বাংলাদেশিকে ধরে ফেলে আধা সেনা। তুলে দেওয়া হয় বিজিবি-র হাতে। যে কোনও রকম অশান্তি এড়াতে সীমান্তে সুখদেবপুরের গ্রামবাসীদের যেতে দিচ্ছে না বিএসএফ।

জানা যাচ্ছে, বিজিবির সঙ্গে বিএসএফ-এর বৈঠক হয়েছে। বাংলাদেশি দুষ্কৃতীরা যাতে আবার হামলা না চালায় তা নিয়ে বিজিবিকে কড়া বার্তা দিয়েছে বিএসএফ। তবে এখনো কাঁটা তর লাগানো শুরু হয়নি সুখদেবপুরের ফাঁকা জায়গায়। আর সেই জায়গাগুলিতে অভিযোগ, ভারতীয়দের ফসল লুঠের পাশাপাশি লোক জমা হচ্ছে। পলাশ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা চাইছে শুকদেবপুর দখল করতে। লোক জড়ো হচ্ছে। আমরা দুর্বল নই। ওরা কী ভাবছে এই ভাবে দখল হবে? বিএফএফ ছাড়াই আমাদের এখানে যা লোক আছে ওদের মজা বুঝিয়ে দেব। বাংলাদেশ দখল করে নেব। অশান্তি এড়াতে বিএসএফ যেতে দিচ্ছে না। এ দিকে, আমাদের জমি থেকে ফসল লুঠ করছে ওরা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *