কাঁটাতারের বেড়া চান সীমান্তবাসীও, অপরাধে রাশ পড়বে, মত প্রশাসনিক মহলের
প্রশাসনিক মহলের মতে, কাঁটাতার দিয়ে ঘেরার কাজ পূর্ণাঙ্গ রূপ পেলে অনুপ্রবেশ, মাদক, ও গবাদি পশু পাচার থেকে মানব পাচার ঠেকানো সম্ভব হবে। এ ছাড়াও অন্যান্য সীমান্ত এলাকার অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ফলে মুখ্যমন্ত্রীর ঘোষণা জানার পরে বিশেষত মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা অত্যন্ত খুশি। সাগরপাড়াবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, বেড়া না থাকায় তাঁরা নিরাপত্তার অভাবে ভোগেন।