আস্থাভোটে বিজয়ের জয়জয়কার! ১৪৪ বিধায়কের সমর্থনে নিষ্কণ্টক ‘থালপতি’র কুর্সি - 24 Ghanta Bangla News
Home

আস্থাভোটে বিজয়ের জয়জয়কার! ১৪৪ বিধায়কের সমর্থনে নিষ্কণ্টক ‘থালপতি’র কুর্সি

Spread the love

চেন্নাই: জনগণের আস্থার পর এবার বিধানসভার অন্দরেও নিরঙ্কুশ সংখ্যাধিক্য প্রমাণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে) নেতা বিজয় তলপতি। বুধবার তামিলনাড়ু বিধানসভায় অনুষ্ঠিত আস্থাভোটে বিজয়ের সরকার …

চেন্নাই: জনগণের আস্থার পর এবার বিধানসভার অন্দরেও নিরঙ্কুশ সংখ্যাধিক্য প্রমাণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে) নেতা বিজয় তলপতি। বুধবার তামিলনাড়ু বিধানসভায় অনুষ্ঠিত আস্থাভোটে বিজয়ের সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন আদায় করে নিয়েছে, যা সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ১১৮-র ম্যাজিক ফিগার থেকে অনেকটাই বেশি। (Vijay Thalapathy trust vote win)

এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় চমক ছিল জয়ললিতার দল এডিএমকে-র ২৫ জন বিধায়কের সমর্থন। যদিও ইকে পলানীস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সন্মুগম এবং এসপি ভেলিমনির নেতৃত্বাধীন ‘বিদ্রোহী’ গোষ্ঠীর ৩০ বিধায়ক বিজয়ের সরকারকে সমর্থন করার কথা ঘোষণা করেন। শেষ পর্যন্ত এডিএমকে-র ২৫ জন বিধায়ক প্রকাশ্যেই সরকারের পক্ষে ভোট দেন। রাজনৈতিক মহলের মতে, এই ভোটদানের ধরন এডিএমকে-র অন্দরে আড়াআড়ি বিভাজনকে স্পষ্ট করে দিল।

বিরোধীদের অবস্থান

আস্থাভোটের আগেই কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল ডিএমকে-র ৫৯ জন বিধায়ক। অন্যদিকে বিজয়ের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়করা স্বাভাবিকভাবেই সরকারের পক্ষেই ভোট দিয়েছেন। ভোটাভুটিতে বিপক্ষে ভোট পড়েছে ২২টি এবং ৫ জন বিধায়ক ভোটদানে বিরত ছিলেন।

ইতিহাস বদলানোর ডাক বিজয়ের

বিপুল ভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী বিজয় আবেগঘন কণ্ঠে বলেন, “বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিল”। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, তাঁর সরকার সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। এই জয়ের ফলে তামিলনাড়ুতে বিজয় সরকারের স্থায়িত্ব নিয়ে আপাতত আর কোনো সংশয় রইল না।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *