জ্যৈষ্ঠ শুক্লা দ্বিতীয়ায় সুকর্ম যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল সোমবার ১৮ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ বিকেল ৫টা ৫৩ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা দ্বিতীয়া তিথি।
আজ সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে রোহিনী নক্ষত্র ও মৃগশিরা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন। আজ ভোর ৪টে ৫৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১১ মিনিটে সূর্যাস্ত হবে। ভোলেনাথের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।