পঞ্জাবকে হারিয়ে শেষ চারে আরসিবি, শিরোপার স্বপ্নে ফের কোহলিরা - 24 Ghanta Bangla News
Home

পঞ্জাবকে হারিয়ে শেষ চারে আরসিবি, শিরোপার স্বপ্নে ফের কোহলিরা

Spread the love

ধর্মশালায় ২৩ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু। ভেঙ্কটেশ-কোহলির ব্যাটিং ঝড়ে আরও চাপে পড়ল পঞ্জাব।

Kolkata, May 17: প্লে-অফে যাওয়া নিশ্চিত করল আরসিবি। আরও একবার শিরোপা জয়ের হাতছানি কোহলিদের। আজ ধর্মশালায় পঞ্জাবের বিরুদ্ধে ২৩ রানে জয়লাভ করে টুর্নামেন্টের শেষ চারে ঢুকে পড়ল বেঙ্গালুরু। আবারও পিছিয়ে পড়ল পঞ্জাব।

এদিন টসে জিতে পঞ্জাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে আরসিবি। বেঙ্গালুরুর এই জয়ের নায়ক ভেঙ্কটেশ আয়ার। এদিন ভেঙ্কি ৪০ বলে ৭৩ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছক্কা দিয়ে।

দলের হয়ে আজ আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। তাঁর ৩৭ বলে ৫৮ রানের ইনিংস স্কোরবোর্ডে অনেকটা রান যোগ করে। এছাড়া অবদান রাখেন দেবদত্ত পাডিক্কল (৪৫), ট্রাভিস হেড (২৮) এবং জ্যাকব বেথেল (১১)।

জবাবে রান তাড়া করতে নেমে ১৯৯ রানেই পঞ্জাবের ইনিংস থেমে যায়। এদিন বেঙ্গালুরুর বোলারদের সামনে কেউই বেশিক্ষণ টিকতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শশাঙ্ক সিং (২৭ বলে ৫৬)। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে পঞ্জাবের ইনিংসে দাঁড়ি পরে।

আজ বোলিংয়েও দাগ কাটতে পারেনি পঞ্জাব। মাত্র ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। এছাড়া ২টি করে উইকেট নেন হারপ্রীত বার। উল্টোদিকে পরপর ঝড় তুলে দেয় বেঙ্গালুরুর বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাসিক সালাম। ২টি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট তোলেন যশ হ্যাজেলহুড, সুয়াশ শর্মা, রোমারিও শেফার্ড।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *