তিলজলায় অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩ - 24 Ghanta Bangla News
Home

তিলজলায় অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩

Spread the love

তিলজলার কারখানায় আগুন লাগার ঘটনায় মৃত বেড়ে তিন। রবিবার মৃত্যু হলো মহম্মদ ইবরার নামে ৩৭ বছরের এক যুবকের। তিলজলা মসজিদ বাড়ি লেনের বাসিন্দা ইবরার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার তিলজলায় একটি অবৈধ চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় দমবন্ধ হয়ে আগেই দু’জনের মৃত্যু হয়েছে। এ দিন আরও একজনের মৃত্যু হলো। ইতিমধ্যেই সরকার নির্দেশ দিয়েছে, এই ধরনের অবৈধ নির্মাণ কোনও ভাবেই রেয়াত করা হবে না। ভেঙে দেওয়া হবে তা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *