‘অনুপ্রেরণা আর নয়’, বৈঠকে সচিবদের কী ভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর? - 24 Ghanta Bangla News
Home

‘অনুপ্রেরণা আর নয়’, বৈঠকে সচিবদের কী ভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?

Spread the love

প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং রাজ্যের সব দপ্তরের সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মনোজ কুমার আগরওয়ালও, তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রয়েছেন। এই বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের তাঁর স্পষ্ট নির্দেশ, ‘আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন না।’ যেখানে যেমন প্রয়োজন, তেমন ভাবে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু বলেছেন, ‘কোনও অনুপ্রেরণা নয় নিজেদের মতামত সরাসরি বলুন। এ বার সরকার হবে ফর দ্য পিপল।’ অযথা সরকারি টাকার অপচয় না করার নির্দেশ দিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *