রবিবাসরীয় ডার্বি নিয়ে কতটা আশাবাদী বাগান সভাপতি? - 24 Ghanta Bangla News
Home

রবিবাসরীয় ডার্বি নিয়ে কতটা আশাবাদী বাগান সভাপতি?

Spread the love

ডার্বির (Kolkata Derby) আগে মোহনবাগান অনুশীলনে হাজির দেবাশিস দত্ত। রেফারিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও টুটু বসুর আশীর্বাদ নিয়ে জয়ের আশা রাখছেন বাগান সভাপতি।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: রাত পোহালেই কলকাতা ডার্বি। এবারের আইএফএ শিল্ড ফাইনালের মতোই এই ম্যাচ যথেষ্ট তাৎপর্যপূর্ণ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের কাছে। আসলে এই ম্যাচের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাবে যে কার হাতে উঠতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা। একদিকে যেমন গতবারের মতো এবারও খেতাব জয়ের ধারা বজায় রাখতে চাইবে সবুজ-মেরুন, অন্যদিকে ঠিক তেমনভাবেই অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে প্রথমবারের মতো এই খেতাব জিততে তৎপর মশাল ব্রিগেড। কিন্তু লড়াই যে সহজ নয় কারুর কাছেই। গত ম্যাচে পাঞ্জাব এফসির পাশাপাশি ইন্টার কাশীর সঙ্গে অমীমাংসিত ফলাফলে শেষ করেছিল দুই প্রধান।

আরও পড়ুন: বঙ্গে বুলডোজার অভিযানে বিস্ফোরক মমতার হাত ধরে রাজ্যসভায় যাওয়া নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা

যারফলে কিছুটা হলেও কঠিন হয়ে উঠেছে চ্যাম্পিয়নশিপ। তবে খেতাব নিশ্চিত করতে হল দরকার জয়। কিন্তু এক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটপিস থেকে গোলের খরা, অপরদিকে সাউল ক্রেসপোর পাশাপাশি সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলারদের অনুপস্থিতি কার্যত চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। তবুও নিজেদের সেরা একাদশ সাজিয়েই মাঠে নামতে চাইবে দুই শিবির। ম্যাচের আগে আজ দলের অনুশীলন দেখতে এসেছিলেন বাগান সভাপতি দেবাশিস দত্ত। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ যদি এগারো বনাম এগারোর লড়াই হয় তাহলে আমরা জিতে আসবো। কিন্তু এগারো বনাম চৌদ্দ হয় তাহলে মুশকিল। সেটা নিয়েই আমরা আতঙ্কিত।’

আরও পড়ুন: ময়দান থেকে লালবাজার, শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে প্রশ্নের মুখে CAB

আরও বলেন, ‘ আমি আশা করব এআইএফএফ সেভাবেই ম্যাসেজ দেবে রেফারিদের।’ সেইসাথে টুটু বসুর আশীর্বাদ নিয়েই যে দল মাঠে নামতে চলেছে দল সেইকথা ও স্পষ্ট করে দেন তিনি। দেবাশিস দত্তের কথায়, ‘ টুটু বসুর আশীর্বাদ তো থাকবেই, আমরা আশা রাখি আমরা এই ম্যাচ জিতে টুটু বসুকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করব।’

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *