মুম্বই সিটির কাছে ৪-০ হার মহামেডানের, ISL থেকে অবনমনের শঙ্কা
ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে বড় ব্যবধানে হারল মহামেডান। আত্মঘাতী গোলসহ চার গোল হজমের পর অবনমন নিয়ে বাড়ল উদ্বেগ।
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের দ্বাদশ তম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। এদিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে সাহিল পনোয়ার, জোথানপুইয়া, এবং ব্রান্ডন ফার্নান্দেজ। এছাড়াও আত্মঘাতী গোল হয়ে যায় সাজাদ হুসেনের তরফে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকলে। তবে শুধুমাত্র পরাজিত হওয়া নয়। এই ফলাফলের দরুন এবার আইএসএল থেকে কার্যত অবনমন হয়ে গেল মহামেডান।
আরও পড়ুন: ডার্বিতেই আইএসএল ট্রফির ভাগ্য নির্ধারণ! উত্তাপে ফুটছে ময়দান!
বছর কয়েক আগে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা-কালো ব্রিগেড। সেই সুবাদে দল এসেছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টে। গত মরসুমে দৃষ্টি নন্দন ফুটবল খেললেও এবার চিত্রটা একেবারেই অন্যরকম। প্রথম থেকেই একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে ময়দানের এই প্রধান। ওডিশা এফসির পাশাপাশি চেন্নাইয়িনের মতো দলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পারলেও এবার আটকে যেতে হয় মুম্বাই শিবিরের কাছে। এদিন প্রথম থেকেই ব্যবধান বাড়িয়ে নিয়েছিল মুম্বাই।
আরও পড়ুন: তিলক ভার্মার নেতৃত্বে ভারত ‘এ’ স্কোয়াড ঘোষণা, কারা পেলেন সুযোগ?
প্রথম কোয়ার্টারেই দুইটি গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর ২৪ মিনিটের মাথায় সাজাদের আত্মঘাতী গোল। যা নিঃসন্দেহে মনোবল ভেঙে দিয়েছিল দলের ফুটবলারদের। যারফলে প্রথমার্ধের শেষে ৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল মহামেডান স্পোর্টিং দল। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণভাগে বাড়তি নজর দিলেও তা বেশিক্ষণ বজায় থাকেনি। অন্তিম কোয়ার্টারের শুরুতে চতুর্থ গোল হজম করে ব্ল্যাক প্যান্থার্সরা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় প্রতিপক্ষ দল।