‘কোনও চালু প্রকল্প বন্ধ হবে না’, পশ্চিমবঙ্গের পথেই হাঁটতে চলছে কেরালা
এক দশক পরে কেরলায় সরকার পরিবর্তন হয়েছে। সেখানে হেরেছে বামেরা। তবুও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার আগেই ৮১ বছর বয়সি পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেন সতীশন। কেন এই সাক্ষাৎ তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সতীশন বলেন, ‘পিনারাই বিজয়ন কেরালার সবচেয়ে প্রবীণ রাজনৈতিক নেতা। আমরা হয়তো সব বিষয়ে একজোট হতে পারব না, কিন্তু রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি আশা করি তা সম্ভব হবে।’ সেই রাজ্যে চালু থাকা উন্নয়ন প্রকল্পগুলিতে কোনও পরিবর্তন আনা হবে না বলেও জানিয়েছেন তিনি।