কত গোরু-মোষ খায় লেপার্ড, হিসেব কই!
শিলাদিত্য সাহা
বাড়ির টিফিন বক্সে ভাজাভুজি থাকে না। অথচ ডাক্তার বলছে বাচ্চা ছেলেটার ‘জাঙ্ক ফুড’ খাওয়ার অভ্যাস কমানো দরকার। কিছুতেই হিসেব মিলছিল না মা–বাবার। শেষে দেখা গেল, স্কুলের বন্ধুদের আনা টিফিন শেয়ার করে খেতে গিয়েই মা–বাবার অজান্তে রোজ জাঙ্ক ফুড ঢুকছে বাচ্চার পেটে। সব শুনে ডাক্তারের বক্তব্য, শুধু নিজেরা কী দিলেন দেখলে হবে? ও আসলে কী খাচ্ছে, দেখবেন না?
এ তো সব ঘরের সমস্যা। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, আর শুধু ঘরের নয়, জঙ্গলেরও সমস্যা!