Cooking Oil Crisis: ভোজ্য তেলের সঙ্কটের মুখে ভারত? কেন আমদানির উপর এতটা নির্ভরশীল দেশের রান্নাঘর
ভোজ্য তেল প্রতিদিনের রান্নার অপরিহার্য উপাদান। দাম বাড়লে পরিবারগুলি ভাজাভুজি কমায়, সস্তা তেল ব্যবহার করে বা অন্য খরচ কমায়।
রেস্তরাঁ এবং রাস্তার খাবারের ব্যবসায়ীদের খরচও বেড়ে যায়। ফলে শিঙাড়া, পাকোড়া, বিরিয়ানি বা রেস্তরাঁর খাবারের দাম বাড়তে পারে। বিস্কুট, নোনতা খাবার, ইনস্ট্যান্ট ফুড এবং বেকারি পণ্যের দামেও এর প্রভাব পড়ে।