দুই জেলায় বজ্রাঘাতে মৃত তিন
অন্যদিকে, লালগড়ের গোয়ালডাঙার মুক্তিপদ পাল (৫৯) খেতে গিয়েছিলেন ঘাস কাটতে। স্থানীয়দের দাবি, বৃষ্টির সময়ে আচমকা বজ্রাঘাতে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গোয়ালতোড়ের বাসিন্দা শম্ভু মাহাতো বলেন, ‘কয়েক দিনের অসহ্য গরমের পরে বৃষ্টি নামায় সকলেই স্বস্তি পেয়েছিলেন। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি।’ ঝাড়গ্রামের বাসিন্দা লক্ষ্মী সোরেনের কথায়, ‘এখন বৃষ্টি হলেই ভয় করছে।’