Tollywood Industry: টলিউডের দুর্নীতি মুছতে কড়াবার্তা শুভেন্দু অধিকারীর, রুদ্র-রূপা-হিরণকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর? | Suvendu Adhikari vows to wipe out corruption in Tollywood - 24 Ghanta Bangla News
Home

Tollywood Industry: টলিউডের দুর্নীতি মুছতে কড়াবার্তা শুভেন্দু অধিকারীর, রুদ্র-রূপা-হিরণকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর? | Suvendu Adhikari vows to wipe out corruption in Tollywood

Spread the love

কখনও শুটিং বন্ধ, কখনও ফেডারেশনের চাপে ছবি রিলিজের নিষেধাজ্ঞা। কখনও আবার কোনও নির্দিষ্ট অভিনেতা বয়কট। গত কয়েকবছরে টলিউড ইন্ডাস্ট্রিতে ঘটনার ঘনঘটা। আর প্রতিবারই অভিযোগের তীর ফেডারেশনের তরফে। অনেক শিল্পীরা আবার স্পষ্ট আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রির বিশ্বাস ব্রাদার্সের দিকে। এবার টলিউডের অন্দরের এই অরাজকতার দিকেই কড়া নজর দিতে বদ্ধপরিকর বাংলার নতুন সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে টলিউডের দুর্নীতি এবং অরাজকতা সমাধান নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের আলোচনায় ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। পাপিয়া অধিকারীরও থাকার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, বিধানসভায় অন্য কাজ থাকায় এই বৈঠকে তিনি থাকতে পারেননি।

টলিউড নিয়ে কী কথা হল নবান্নে?

Tv9Bangla-কে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানান, ”কিছু অশুভ শক্তি রয়েছে, যাঁরা সংস্কৃতিজগতে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে,আগেও অশুভ পরিবেশ তৈরি করেছে, যা কিনা সিনেমা ও সংস্কৃতি জগতের পক্ষে ভয়ঙ্কর বিপদজনক । সেই অশুভ শক্তিই এই সময়েও ভুলবার্তা ছড়াচ্ছে, আবার লুঠপাটের চেষ্টা করছে। সংস্কৃতি জগতের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সংস্কৃতিজগতের এই পরিবেশকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী।”

রুদ্রনীল আরও জানান, ”তিনি নির্দেশ দিয়েছেন সংস্কৃতি দফতরের যাঁরা দায়িত্বশীল অফিসার রয়েছে, সচীব রয়েছেন, তাঁদের সঙ্গে দ্রুত একটা মিটিংয়ে বসতে, যাতে অরাজকতা বন্ধ হয়। তিনি বলেছেন কোনও মূল্যেই দাদাগিরি,তোলাবাজি চলবে না, যোগ্যরাই এই শিল্প-সংস্কৃতি মহলে কাজ করবে, সেরকম পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর নতুন সরকার, সেটা ফলোআপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *